1 Answers
কামড় শব্দের বাংলা অর্থ কামড় [ kāmaḍ ] বি. ১. দংশন, দন্তাঘাত (বিড়ালের কামড়); ২. দাঁত দিয়ে আঁকড়ে ধরা (মরণকামড়); ৩. নির্দয় বা অত্যধিক দাবি (মহাজনের সুদের কামড়); ৪. বেদনা, যন্ত্রণা (পেটের কামড়); ৫. তীব্রতা (শীতের কামড়)।;[দেশি]।;[কামোড়্] (বিশেষ্য) ১ দংশন; দাঁতের চাপ বা আঘাত (সাপের কামড়)।;২ নির্দয় দাবি বা চাপ; অন্যায় লোভ (মহাজনের সুদের কামড়)।;৩ যন্ত্রণা; বেদনা (পেটের কামড়)।;কামড় কাটা, কামড় দেওয়া, কামড় বসানো, কামড় মারা (ক্রিয়া) ১ দাঁত দিয়ে দংশন করা; দন্তাঘাত করা। ২ অধিক অর্থাদি দেওয়ার জন্য চাপ দেওয়া। কামড়াকামড়ি (বিশেষ্য) ১ পরস্পর দংশন। ২ মারামারি।;কামড়ানো, কামড়ান (ক্রিয়া) ১ দংশন করা; দাঁত দ্বারা আঘাত করা।;২ দাবি করা; দাবি আদায়ের জন্য চাপ দেওয়া।;৩ বেদনা বা যন্ত্রণাবোধ করা; শূলানো।;৪ সজোরে চেপে ধরা (মেশিনে হাত কামড়ে ধরেছে)।;৫ দৃঢ়সঙ্কল্প হয়ে থাকা (ভিটে-মাটি কামড়ে থাকা)।;কামড়ানি, কামড়ি (বিশেষ্য) ব্যথা; যন্ত্রণাবোধ; শূল।;কামড়ে ধরা, কামড়াইয়া ধরা (ক্রিয়া) ১ দাঁত দিয়ে ধরা; দাঁতে কামড় দিয়ে ধরা। ২ আঠার মতো চেপে ধরা।;তেলকামড়া (বিশেষণ) কাপড়ে তেলের মতো লেগে থাকে এমন, সহজে ছাড়তে চায় না এমন। তেল কামড়ি বি।;পেট কামড়ানি (বিশেষ্য) ১ পেটের যন্ত্রণা; পেটের অসুখ। ২ গোপন কথা বলার জন্য অস্থিরতা।;বিষপিঁপড়ার কামড় (বিশেষ্য) গা জ্বালাকর যন্ত্রণাদায়ক আক্রমণ (কথা তো নয় বিষপিঁপড়ার কামড়)।;মরণ কামড় (বিশেষ্য) যে কামড়ের ফল মৃত্যু। ((আলঙ্কারিক )) চরম সর্বনাশকর আক্রমণ।;হাত কামড়ানি (বিশেষ্য) ক্ষোভ; মনস্তাপ; আফসোস। {(প্রাকৃত) কম্মণ>কম্মড়>};