1 Answers

কাম ২ শব্দের বাংলা অর্থ [কাম্‌] (বিশেষ্য) ১ কাজ; কর্ম (না বুঝিয়া করে কাম শেষে হয় বদনাম-মীর মশাররফ হোসেন)।;২ প্রয়োজন; দরকার (গুণ না থাকিলে, তার রূপে কিবা কাম-দৌলত উজির বাহরাম খান)।;কাম-কাজ (বিশেষ্য) কাজ; যে কাজে সংসার চালানোর জন্যে অর্থ পাওয়া যায় (কাম-কাজ অথবা কাজ-কাম কিছুই নেই)।;কাম-চোর (বিশেষণ) অলস; ফাঁকিবাজ (কামচোরের শাস্তিই হলো মেদবৃদ্ধি-রাহুল সাংকৃত্যায়ন)।;কামসেরেছে (ক্রিয়া) বিপদের আশঙ্কা করা (স্যার এ দিকেই আসছেন, কাম সেরেছে)। {(তৎসম বা সংস্কৃত শব্দ ) কর্ম> (প্রাকৃত) কম্ম>কাম};

10812 views