1 Answers

কাটানো শব্দের বাংলা অর্থ [কাটানো] (ক্রিয়া) ১ অন্যের দ্বারা কাটিয়ে নেওয়া।;২ অতিবাহিত করা; যাপন করা(সময় কাটানো)।;৩ অতিক্রম করা; মুক্ত হওয়া(বিপদ কাটানো)।;৪ বিক্রি করা (মাল কাটানো)।;৫ নির্গত করানো (জল কাটানো)।;৬ খনন করানো। (খাল কাটানো)। কাটিয়ে/কাটাইয়া ওঠা (ক্রিয়া) কোনো বিপদ থেকে উত্তীর্ণ হওয়া; বেঁচে থাকা (কাশীনাথ এই আঘাত কাটাইয়া উঠিতে পারিবে না-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়)। {(বাংলা ) √কাট্‌+আন, +আনো=কাটান, কাটানো};

6910 views