1 Answers
কাছা শব্দের বাংলা অর্থ কাছা১ [ kāchā ] ক্রি. নিকটবর্তী হওয়া, কাছে যাওয়া, ঘনানো।;[বাং. কাছ + আ]।;কাছা২ [ kāchā ] বি. পরিধেয় বস্ত্রের যে-অংশ কোমরের পিছনদিকে গোঁজা থাকে।;[সং. কচ্ছ > প্রা. কচ্ছা]।;[কাছা] (বিশেষ্য) পরিধেয় বস্ত্রের যে অংশ পায়ের ফাঁক দিয়ে কটিদেশের পিছনে গোঁজা হয় (…ঘন ঘন শ্বাস নিতে লাগলো আর টেনে কাছা দিতে থাকলো -সরদার জয়েনউদ্দীন)। কাছলা আলগা (বিশেষণ) অসাবধান; শিথিল; ঢিলে স্বভাব (তিনি বেহোঁস কাছা আলগা লোক নহেন-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। কাছা ঢিলা, কাছা ঢিলে, কাছা খোলা (বিশেষণ) ১ অসতর্ক; অসাবধান। ২ বিশৃঙ্খল। ৩ নিস্তেজ; কমজোর (নীলে সকল জমি নিলে জমিদার সব কাছা ঢিলে-ঈশ্বর গুপ্ত)। কাছাধরা (বিশেষণ) ১ তোষামোদকারী। ২ অপরের উপরে নির্ভরশীল। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কচ্ছ>কাছ};