1 Answers

কম্বু শব্দের বাংলা অর্থ [কোম্‌বু] (বিশেষ্য) শাঁখ; শঙ্খ (মনোহর কন্ঠ দেখি কম্বু হৈল মনোদুঃখী জলমধ্যে করিল প্রবেশ-দৌলত উজির বাহরাম খান)। কম্বুকন্ঠ (বিশেষ্য) ১ যে কন্ঠ শঙ্খের ন্যায় রেখাযুক্ত। ২ যে কন্ঠধ্বনি শঙ্খধ্বনির ন্যায় প্রবল ও গম্ভীর। □ (বিশেষণ) ১ শঙ্খের ন্যায় রেখাযু্ক্ত কন্ঠধারী। ২ শঙ্খের ন্যায় উচ্চ ও গভীর কন্ঠ ধ্বনিবিশিষ্ট। কম্বুকন্ঠী (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ) শঙ্খের ন্যায় রেখাবিশিষ্ট কন্ঠধারিণী। কম্বুগ্রীব (বিশেষণ) শঙ্খের মতো রেখাযু্ক্ত গ্রীবাধারী। কম্বুগ্রীবা (বিশেষ্য) যে গ্রীবা শঙ্খের মতো রেখাবিশিষ্ট। কম্বুনিনাদ (বিশেষ্য) শঙ্খের সুগম্ভীর ধ্বনি; শঙ্খের বির্ঘোষ। কম্বুবর (বিশেষণ) শঙ্খশ্রেষ্ঠ; উত্তম শঙ্খ (কম্বুবর নিন্দিয়া কন্ঠের পরিপাটি- সৈয়দ আলাওল)। কম্বুরেখা (বিশেষ্য) শঙ্খদেহের রেখা (তাঁর জটিলতার আড়ালে হেগেলী উৎক্রান্তির কম্বুরেখা ধরা পড়ত না-সুধীন্দ্রনাথ দত্ত)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √কম্ব্‌+উ};

4768 views