বিনিয়োগ কাকে বলে?

#সাধারণ জ্ঞান
11510 views

2 Answers

>বিনিয়োগ হলো আয় সৃষ্টি বা বৃদ্ধির লক্ষ্যে একটি সম্পদ বা উপকরণ অর্জন করা।

>ভবিষ্যতের আয়ের জন্য অর্থ সমর্পণ বা সম্পত্তি অর্জন করাকে বিনিয়োগ বলা হয়।

>মুনাফা অর্জন বা লাভের আশায় শেয়ার, বন্ড, সম্পত্তি, প্রভৃতি ক্রয় করাকে বিনিয়োগ বলে।

11510 views Answered

সাধারণ কথায় জমিজমা, ঘরবাড়ি, ব্যবসা-বাণিজ্যে অর্থ ব্যয় করাকে বিনিয়োগ বলে। কিন্তু অর্থনীতিতে এ ধরনের ব্যয়কে বিনিয়োগ নামে অভিহিত করা হয় না। কারণ, এ বিনিয়োগ প্রকৃত উৎপাদন বৃদ্ধিতে সহায়তা করে না। এতে একজনের সম্পদ অন্য জনের কাছে স্থানান্তর হয় মাত্র। অর্থনীতিতে বিনিয়োগ বলতে বোঝায় নতুন মূলধন দ্রব্যের উৎপাদনে অর্থ লগ্নি করা। অর্থাৎ সমাজে নতুন মূলধন দ্রব্য সৃষ্টিকেই বিনিয়োগ বলা হয়। লগ্নি করা অর্থের দ্বারা দেশে নতুন কলকারখানা, যন্ত্রপাতি প্রভৃতির উদ্ভব হলে, অর্থাৎ বর্তমানে আয় ও কর্মসংস্থান বাড়লে তবেই তাকে বিনিয়োগ বলা যায়। জে. এম. কিনসের মতে, ‘পূর্বের মূলধন দ্রব্যের সঙ্গে নতুন মূলধন দ্রব্যের সংযোজনই হলো বিনিয়োগ।’ ডর্ন বুশ ও ফিসার বলেন, ‘বস্তুগত মূলধনের সঙ্গে নতুন সংযোজনকেই বিনিয়োগ বলা হয়।’

11510 views Answered

Next steps