1 Answers

কোনো কোনো ক্ষেত্রে কৃৎপ্রত্যয় যোগ করলে কৃৎপ্রকৃতির আদিস্বর পরিবর্তিত হয়। এ পরিবর্তনকে বলা হয় গুণ ও বৃদ্ধি। যেমন :

১. গুণ :

ক) ‘ই বা ঈ’ স্থলে ‘এ’ হয়। যেমন : 

চিন্+আ=চেনা   

নী+আ=নেওয়া

খ) ‘উ বা ঊ’ স্থলে ‘ও’ হয়। যেমন : 

 ধু+আ=ধোয়া

গ) ‘ঋ’ স্থলে ‘র্অ’ হয়।     যেমন : 

কৃ+তা=করতা>কর্তা

২. বৃদ্ধি

ক) ‘অ’ স্থলে ‘আ’ হয়।     যেমন : পচ্+অ (ণক) =পাচক

খ) ই বা ঈ স্থলে ‘ঐ’ হয়। যেমন : শিশু+অ(ঞ্চ) =শৈশব

গ) উ বা ঊ স্থলে ‘ঔ’ হয়। যেমন : যুব+অন=যৌবন

ঘ) ঋ স্থলে ‘আর’ হয়।    যেমন : কৃ+ঘ্যণ=কার্য

1924 views

Related Questions

গুণ কাকে বলে?
2 Answers 1965 Views