1 Answers

কালো তারটির এক মুখ মিটারের নিচের ৩ নং পয়েন্টে ঢুকিয়ে দিন। অপর মুখটি মেইন সুইচের বামপাশের কাট আউটের নিচের পয়েন্টে ঢুকিয়ে এঁটে দিন। একইভাবে লাল তারটির মুখ মিটারের ৪নং পয়েন্টে ঢুকিয়ে দিন। এরপর ৪নং তারটির অপর মুখ মেইন সুইচের ডানপাশের কাট ২/৩ ও ৪ নং পয়েন্ট আউটের নিচের পয়েন্টে ঢুকিয়ে স্ক্রু এঁটে দিন। এবার মেইন সুইচের উপরের পয়েন্টে তারের সংযোগ দেয়ার কাজ করতে হবে।

মেইন সুইচের কাট আউটের উপরের পয়েন্টের সাথে সংযোগ

হাতে থাকা লাল ও কালো তার দুটির এক মুখের ইন্সুলেশন এক ইঞ্চির মতো কেটে নিন। এবার লাল তারটির মুখ ডান পাশের কাট আউটের উপরের পয়েন্টে ঢুকিয়ে স্ক্রু এঁটে দিন। আর কালো তারটির মুখ বামপাশের কাট আউটের উপরের পয়েন্টে ঢুকিয়ে স্ক্রু এঁটে দিন। এবার চ্যানেলের ভিতর তার বসানোর কাজ করতে হবে।

1929 views Answered

Related Questions

মেইন সুইচ কি?
1 Answers 1965 Views

Next steps