1 Answers
চুক্তিভঙ্গের জন্য বিভিন্ন প্রতিকার রয়েছে।চুক্তিভঙ্গের প্রতিকারগুলো নিম্নরূপঃ
(১) ক্ষতিপূরণ(Compensation).
(২) চুক্তি রদ বা বাতিল (Rescission of contract).
(৩) চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদন (Specific performance of contract).
(৪) নিষেধাজ্ঞা(Injunction).
( ৫) পূর্বাবস্হায় আনায়ন(Restitution)
(৬) কার্যানুপাতিক মূল্য প্রদান (Quantum Meruit).
চুক্তিভঙ্গের জন্য উপরের ছয়টি প্রতিকারের মধ্যে একমাত্র ক্ষতিপূরণ ছাড়া বাকী অন্য পাচটি প্রতিকার ইকুইটির অবদান। শুধুমাত্র ক্ষতিপূরণ ব্রিটিশ কমন ল’ থেকে উদ্ভব হয়েছে।চুক্তিভঙ্গের প্রতিকার হিসেবে ক্ষতিপূরণ চুক্তি আইন দ্বারা পরিচালিত। বাকী পাচটি প্রতিকার আদালতের সুবিবেচনার উপর নির্ভর করে এবং বাংলাদেশে সুনির্দিষ্ট প্রতিকার আইন-১৮৭৭ এর বিধান দ্বারা পরিচালিত ও নিয়ন্ত্রিত।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy