1 Answers
চুক্তি আইনের প্রধান উদ্দেশ্য হল পক্ষগণ যেন তাদের নিজ নিজ দায়িত্ব ও কর্তব্য পালন করে অপরপক্ষের অধিকার নিশ্চিত করে। চুক্তির কোন পক্ষ চুক্তির বাধ্যবাধকতা বা কর্তব্য পালনে ব্যর্থ হলে চুক্তি আইন তার প্রতিকার করবে। সোজা কথা চুক্তি আইন চুক্তির পক্ষগণের স্বাধীনতার সীমাকে স্থীর করে দিয়েছে। চুক্তি আইনের প্রস্তাবনায় চুক্তি আইনের উদ্দেশ্যর কথা বলা হয়েছে। এখানে বলা হয়েছে, চুক্তি আইনের কিছু বিষয়ের সংজ্ঞা প্রদান করার জন্য চুক্তি আইন প্রণয়ন করা হয়েছে। যেমন- প্রস্তাব, প্রতিদান, অঙ্গীকার, বাতিল চুক্তি, ঘটনা নির্ভর চুক্তি ইত্যাদি বিষয়ের সংজ্ঞা এই আইনে প্রদান করা হয়েছে।
1994 views
Answered