চুক্তি কি?

#সাধারণ জ্ঞান
1951 views

1 Answers

চুক্তি শব্দের ইংরেজি প্রতিশব্দ হল Contract. ইংরেজি Contract শব্দটি ল্যাটিন শব্দ contractum থেকে এসেছে। যার আভিধানিক অর্থ হল-মিলন বা একত্রিকরণ। আবার চুক্তি শব্দের আরবী প্রতিশব্দ হচ্ছে “আকুদ”-যার আভিধানিক অর্থ হল মিলন বা বন্ধন। চুক্তি দ্বারা আইনগত বন্ধনের সৃষ্টি হয়।চুক্তির মাধ্যমে পক্ষগণকে একত্রিত করা হয়। বাংলাদেশে ১৮৭২ সালের চুক্তি আইন প্রচলিত আছে।এই আইনের ২(জ) ধারায় চুক্তির সংজ্ঞা প্রদান করা হয়েছে। এখানে বলা হয়েছে, ” An agreement enforceable by law is a contract”. তার মানে বলা হয়েছে, আইন দ্বারা বলবৎযোগ্য সম্মতিকে চুক্তি বলা হয়। সুতরাং যখন একটি সম্মতি আইন দ্বারা বলবৎ হওয়ার যোগ্যতা অর্জন করে তখন সেই সম্মতিকে চুক্তি বলা হয়।

1951 views Answered

Related Questions

Next steps