1 Answers
১৯৬০ সাল পর্যন্ত প্রোবায়োটিক হিসাবে ক্লস্ট্রিডিয়া, ল্যাকটোব্যাসিল্লি, এনটেরোকক্কি এবং ই কোলি-র কথা জানা ছিল। এরপর গবেষণার গতি অনেকটা বৃদ্ধি পাওয়ায় আরও অনেকগুলি প্রোবায়োটিকের কথা জানা যায়। এর মধ্যে উল্লেখযোগ্য হল—
ল্যাকটোব্যাসিলাস—বর্তমানে ৫০-এর বেশি প্রকারের ল্যাকটোব্যসিলাসের অস্তিত্বের কথা জানা যায়। এগুলি মূলত শরীরের পৌষ্টিকতন্ত্র, মূত্রনালি এবং জেনিটাল সিস্টেমে উপস্থিত থাকে।
বিফিডোব্যাকটেরিয়া—এটিও প্রায় ৩০ রকমের হয়। কোলনের মধ্যে এই ব্যাকটেরিয়ার বসবাস। জন্মের মাত্র একদিনের মধ্যেই এই ব্যাকটেরিয়া আমাদের দেহে উপস্থিত হয়।
সাচ্যারোমোইসিস বউলারদি—একমাত্র আবিষ্কৃত ঈস্ট প্রোবায়োটিক হল এটি। এছাড়াও স্ট্রিপটোকোক্কাস থারমোফিলাস, এনটেরোকোক্কাস ফায়সিয়াম, লেউকনোস্টক ইত্যাদি ধরনের প্রোবায়োটিক পাওয়া যায়।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy