শর্ট সার্কিট ফল্ট কত প্রকার?

#সাধারণ জ্ঞান
2232 views

1 Answers

শর্ট সার্কিট ফল্ট মেইনলি ২প্রকার-

  1. সিমেট্রিক্যাল ফল্ট: বৈদ্যুতিক সিস্টেমে যে ফল্টের কারনে প্রতিটি ফেজে সমপরিমাণ ফল্ট কারেন্ট প্রবাহিত হয় সে ফল্টকে সিমেট্রিক্যাল ফল্ট বলে। সিমেট্রিক্যাল ফল্টের মাধ্যমে সার্কিট ব্রেকারের রেটিং নির্ধারণ করা হয়। সিমেট্রিক্যাল ফল্ট গুলো হলো- তিন ফেজ একত্রে শর্ট সার্কিট, তিন ফেজ একত্রে আর্থের সাথে শর্ট সার্কিট।
  2. আনসিমেট্রিক্যাল ফল্ট: বৈদ্যুতিক সিস্টেমে যে ফল্টের কারনে প্রতিটি ফেজে অসম ফল্ট কারেন্ট প্রবাহিত হয় সে ফল্টকে আনসিমেট্রিক্যাল ফল্ট বলে। আনসিমেট্রিক্যাল ফল্টের মাধ্যমে রিলে সেট করা হয়। আনসিমেট্রিক্যাল ফল্ট গুলো হলো- সিংগেল লাইন টু গ্রাউন্ড ফল্ট, লাইন টু লাইন ফল্ট, ডাবল লাইন টু গ্রাউন্ড ফল্ট, দুই ফেজ একত্রে শর্ট সার্কিট এবং তৃতীয় ফেজ আর্থের সাথে শর্ট সার্কিট।
2232 views Answered

Next steps