সোলার সেল কি?

#সাধারণ জ্ঞান
2004 views

1 Answers

সোলার সেল হলো ইলেকট্রনিক্স ডিভাইস যা সরাসরি সূর্য শক্তিকে ইলেকট্রিক্যাল শক্তিতে রূপান্তরিত করে। সোলার সেলের আরেকটি নাম হচ্ছে ফটোভোল্টাইক (Photovoltaic) সেল বা পিভি (PV).

এখানে ফটো বলতে লাইট এবং ভোল্টাইক বলতে ইলেকট্রিসিটিকে বুঝানো হয়েছে। আর অনেকগুলো সেল দ্বারা একত্রে একটি প্যাকেজকে সোলার প্যানেল বলা হয়। প্রত্যেকটা সেল একে অপরের সাথে সংযুক্ত থাকে। এই সোলার সেলগুলো ব্যাটারির মত কাজ করে। ব্যাটারি কেমিক্যাল থেকে ইলেকট্রিসিটি উৎপাদন করে আর সোলার সেল আলো থেকে ইলেকট্রিসিটি উৎপাদন করে।

ফটোভোল্টাইক সেল সিলিকন নামক সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়াল দ্বারা তৈরি। যখন সূর্যের আলো এই সেলের উপরে পরে তখন আলো থেকে কিছু অংশ ফটোভোল্টাইক সেল শোষণ করে অর্থাৎ আলো থেকে এনার্জি শোষিত হয়ে সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়ালে প্রবাহিত হয়। এই এনার্জি ইলেকট্রনকে আলাদা করে দেয় এবং মুক্তভাবে চলতে সাহায্য করে।

আমরা জানি যে আলোর সবচাইতে ক্ষুদ্র কনিকাকে ফোটন বলে। এর মানে সূর্য আমাদের চারপাশে কোটি কোটি ফোটন বর্ষিত করছে। এখন এই ফোটনকে যদি ফটোভোল্টাইক সেলের উপর দেয়া হয় তবে প্রত্যেকটি সেল ইলেকট্রিসিটির কিছু ভোল্ট উৎপাদিত করবে। আর প্যানেলে অনেকগুলো সেলের ভোল্ট যখন একত্রিত হয় তখন অনেক ভোল্ট হয় যা দ্বারা যন্ত্রকে পাওয়ার প্রদান করা যাবে।

2004 views Answered

Next steps