1 Answers
সভ্যতার উন্নতির সাথে সাথে আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে বিদ্যুৎ একটি অপরিহার্য অংশ হয়ে উঠেছে। সেকারনে বিদ্যুতের সঠিক এবং নিরাপদ উৎপাদন, বিতরণ, সরবরাহ ও ব্যবহার নিশ্চিতের জন্য ১৯১০ সাল প্রণীত ইলেকট্রিসিটি অ্যাক্ট-এর ৩৬ ধারা বলে বৈদ্যুতিক উপদেষ্ঠা ও প্রধান বিদ্যুৎ পরিদর্শকের দপ্তর সৃষ্টি হয়। বাংলাদেশ সরকারে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন এই দপ্তরটি বৈদ্যুতিক কারিগরি, সুপারভাইজার সনদ ও ঠিকাদারি লাইসেন্স ইস্যু করে যে লাইসেন্সগুলো ABC License হিসেবে পরিচিত। মূলত এই লাইসেন্সগুলো দেয়া হয় A, B এবং C এই তিনটি ক্যাটাগরিতে যার কারনে এদেরকে ABC লাইসেন্স বলা হয়। এখানে-
- A ক্যাটাগরি- হাই রেঞ্জ(440 voltage থেকে high range-এর কাজ)
- B ক্যাটাগরি- মধ্যম রেঞ্জ (220-440 voltage-এর কাজ)
- C ক্যাটাগরি- নিম্ন রেঞ্জ (up to 220 voltage-এর কাজ)
আরেকটু পরিষ্কার করে বললে-
- C ক্যাটাগরিতে আছে বেসিক ইলেকট্রিক কাজ। যেমন- হাউজ ওয়্যারিং।
- B ক্যাটাগরিতে আছে বেসিক ইলেকট্রিক সহ ইন্ডাস্ট্রিয়াল কন্ট্রোলের কাজ। যেমন- মোটর।
- A ক্যাটাগরিতে B এবং C ক্যাটাগরির কাজ সহ ওভারহেড লাইনের কাজ ( সাব স্টেশন, ট্রান্সফর্মার, ম্যাগনেটিক কন্ট্যাক্ট ) ও অন্তর্ভুক্ত।
এক একটি লাইসেন্সের অধীনে চাইলে যে কোন একটি অথবা একসাথে সবগুলো ক্যাটাগরিতে আবেদন করা যায়। তবে C বাদ দিয়ে B বা B বাদ দিয়ে A নেয়া সম্ভব না।