1 Answers
অন্যান্য ব্যবসার মতো ব্যাংক ব্যবসায় মুখ্য উদ্দেশ্য মুনাফা অর্জন করা। বিভিন্ন খাতে ব্যাংক তার তহবিল বিনিয়োগ করে মুনাফা অর্জন করে। তবে এই বিনিয়োগের জন্য আগে চাই তহবিলের নিশ্চয়তা। তহবিল ছাড়া বিনিয়োগ কার্যক্রম পরিচালনা করা যায় না। ব্যাংকগুলোও আমানত সংগ্রহ করার মাধ্যমে তাদের তহবিল গঠন করে এবং ঋণ কার্যক্রম পরিচালনা করে। ইসলামী ব্যাংকসমূহও বিভিন্ন উৎস থেকে অর্থ সংগ্রহ করে তার তহবিল গঠন করে থাকে। সংগৃহীত তহবিল ব্যাংক যতটা সুপরিকল্পনা ও দক্ষতার সাথে কাজে লাগাতে পারে, ব্যাংকের মুনাফাও ততটা বেশি হয়ে থাকে।
ব্যাংক কর্তৃক সংগৃহীত অর্থ বা পুঁজিই হচ্ছে ব্যাংক তহবিল। ব্যাংক তার প্রয়োজনীয় তহবিল শেয়ার বিক্রয়, সঞ্চিতি তহবিল বা বিভিন্ন রিজার্ভ থেকে সংগ্রহ করতে পারে যা ব্যাংকের নিজস্ব তহবিল। আবার ব্যাংক আমানতের মাধ্যমে জনগণের নিকট থেকে, কেন্দ্রীয় ব্যাংক বা অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানের নিকট থেকে ঋণ হিসেবে অর্থ সংগ্রহ করতে পারে যা ব্যাংকের ঋণকৃত তহবিল হিসেবে গণ্য করা হয়। উভয় তহবিলের সমন্বয় এ ব্যাংকের তহবিল গঠিত হয়।
অতএব, ব্যাংক অভ্যন্তরীণ ও বাহ্যিক উৎস থেকে যে অর্থ সংগ্রহ করে, তার সমষ্টিকে ব্যাংকের তহবিল বলা হয়। অভ্যন্তরীণ উৎস বলতে শেয়ার মূলধন ও সঞ্চিতি তহবিল এবং বাহ্যিক উৎস বলতে সরাসরি আমানত ও বিনিয়োগের মাধ্যমে সংগৃহীত অর্থের সমষ্টিকে বোঝায়।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy