1 Answers
টাকার লেনদেনের জন্য যে জিনিসটি সব থেকে বেশি বিশ্বাসযোগ্য, সব থেকে সহজ এবং নিরাপদ বলে মনে করা হয়, সেটি হল চেক। যতই নিরাপদ হোক, চেক সই করে কাউকে দেওয়ার সময়ে কিছু সাবধানতা অবলম্বন করা উচিত। এছাড়া চেকের মাধ্যমে ব্যাংক জালিয়াতি এখন হামেশাই হচ্ছে। সামান্য কিছু ভুল হলে, এক্ষেত্রেও হতে পারে বড় বিপত্তি। আপনার টাকা বেহাত হয়ে যেতে পারে। এমনকি ভুলের কারণে সেই চেক বাতিল পর্যন্ত হয়ে যেতে পারে। তাই চেক লেখার ক্ষেত্রে নিম্নলিখিত ভুলগুলি একদমই করবেন না।
- • যাকে টাকা দেবেন তার নাম চেক-এ লিখতে হয়। কিন্তু সেই নাম লেখার সময়েও খুব সাবধানতা বজায় রাখা উচিত। ধরুন আপনি আমিন নামক কোন ব্যক্তির নাম লিখলেন। নাম ও পদবীর মধ্যে বুঝে ফাঁকা জায়গা রাখুন। না হলে আমিনকে আমিনা বানিয়ে ফেলতে খুব একটা সমস্যা হবে না। এই ধরনের জালিয়াতি থেকে বাঁচতে, যাকে টাকা দিচ্ছেন তার নামের পাশে তার অ্যাকাউন্ট নম্বরটিও যুক্ত করে দিন।
- • পেয়ি-র বা যাঁকে টাকা দেবেন তাঁর নাম লেখা হলে, তাঁর নামের পাশে একটি লাইন টেনে দিন।
- • \’বেয়ারার চেক\’ কাউকে দিলে অবশ্যই \’বেয়ারার\’ অপশনে টিক দিয়ে দিন। ধরুন আপনি কাউকে \’বেয়ারার চেক\’ দিচ্ছেন, যদি সেই চেক-এ যদি \’বেয়ারার\’ অপশনে টিক না দেন তা হলে ওই চেক থেকে যে কেউ টাকা তুলে নিতে পারবেন।
- • চেকের উপরে বাম কোণায় লিখে দিন এসি বা একাউন্ট-পেয়ি। তা হলে যাঁকে চেক দিচ্ছেন, শুধু তাঁর অ্যাকাউন্ট থেকেই ওই চেক ভাঙানো যাবে।
- • চেক-এর অ্যামাউন্ট বসানোর পরে অবশ্যই ‘/-’ এই চিহ্ন দিবেন। তাতে কোনও ভাবেই অতিরিক্ত কোনও সংখ্যা বসিয়ে কেউ জালিয়াতি করতে পারবে না। প্রতিটি সংখ্যার মধ্যে যেন কোনও ফাঁকা জায়গা না থাকে।
- • ব্যাংক অ্যাকাউন্ট খোলার সময়ে যে স্বাক্ষর করেছেন, সেই স্বাক্ষরটিই চেক দেওয়ার সময়ে করবেন। আপনি যদি কোনও কোম্পানির হয়ে টাকা দেন, তা হলে কোম্পানির সিলের ছাপ দিয়ে দিন।
- • চেক-এ যদি ভুল কিছু লিখে থাকেন, তা হলে সেই ভুল লেখার উপরে বা নীচে স্বাক্ষর করে দিন।
- • নিয়ম অনুযায়ী, একটি চেক ৬ মাসের জন্য বৈধ থাকে। তাই অবশ্যই চেক-এ তারিখ লিখুন। না হলে কেউ অনায়াসে তারিখ বসিয়ে সেই চেক ব্যবহার করতে পারবেন।
- • অনেক সময়েই অনেক চেক বাতিল হয়ে যায়। সেই ক্ষেত্রে চেকটি ছিঁড়ে ফেলুন। আর না হলে চেকটিতে ‘ক্যানসেলড’ লিখে দিন।
সুতরাং চেক লেখার সময় উপরোক্ত বিষয়গুলো মাথায় রেখে চেক লিখবেন। তাহলেই আপনার ব্যাংকে রক্ষিত টাকা নিরাপদ থাকবে।
1963 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy