1 Answers
ব্যাংক কোম্পানি আইন ১৯৯১ এর ৩৩ ধারা মতে প্রচলিত ধারার ব্যাংকগুলোকে ১৮.৫ শতাংশ এসএলআর হিসেবে রাখার বিধান রয়েছে। এর মধ্যে বাংলাদেশ ব্যাংকে নগদে রাখতে হয় ৫.৫ শতাংশ। বাকি ১৩ শতাংশ সরকারি বিল বা বন্ড কিনতে হয়। এটাকে বিধিবদ্ধ তরল সঞ্চয় বলে। অন্যান্য ব্যাংকের মতো ইসলামী ব্যাংকসমূহ যেহেতু কোনো সিকিউরিটি পেপার করতে পারে না, তাই তাদেরকে নগদ আকারেই এসএলআর সংরক্ষণ করতে হয়। তবে ইসলামী ব্যাংকগুলোর বেলায় তা ১৮.৫০ শতাংশের পরিবর্তে নগদ আকারে ১১.০০ শতাংশ করা হয়েছে। ফলে ইসলামী ব্যাংকগুলোকে সিআরআর (CRR) হিসেবে ৫.৫% এবং এসএলআর (SLR) হিসেবে ৫.৫০% সহ মোট ১১.০০ শতাংশ নগদ আকারে রিজার্ভ সংরক্ষণ করতে হয়। তরল সম্পদ সংরক্ষণের আবশ্যকীয় হার ০১ অক্টোবর ২০০৫ থেকে কার্যকর রয়েছে।
SLR বা Statutory Liquidity Ratio সম্পর্কে একজন ব্যাংকারের জানা থাকা উচিত- যতটা না ব্যাংকিং কাজ করার জন্য তার চেয়ে বেশি কোন Viva বা Exam দেওয়ার জন্য। ব্যাংকের হেড অফিসে যারা ফান্ড ম্যানেজমেন্ট সংক্রান্ত কাজ করেন- FAD বা Treasury Division এ- তাঁরা ব্যতীত খুব কম ব্যাংকারেরই SLR সংক্রান্ত জ্ঞান ব্যাংকিং কাজে ব্যবহার করার সুযোগ রয়েছে। তবে সার্বিক ব্যাংকিং ব্যবস্থায় SLR এর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, আর তাই এ সংক্রান্ত প্রশ্ন বিভিন্ন ব্যাংকিং পরীক্ষায় বেশ চোখে পড়ে।
SLR সংক্রান্ত সবচেয়ে কমন প্রশ্নটি হচ্ছে, ব্যাংকগুলোকে বর্তমানে কত হারে SLR সংরক্ষণ করতে হয়। উত্তরটি নিয়ে অনেকেই বিভ্রান্ত থাকেন, বিভিন্ন কারণে।– প্রথমত, Conventional Bank ও Islamic Bank এর SLR হার ভিন্ন।– দ্বিতীয়ত, CRR-কে আগে SLR এর অংশ হিসেবে গণ্য করা হতো। বর্তমানে এগুলো আলাদা হিসেব করা হয়।
Required SLR বা প্রয়োজনীয় SLR– ১৩% কনভেনশনাল ব্যাংকের জন্য– ৫.৫০% ইসলামী ব্যাংকসমূহের জন্য।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy