1 Answers
অনেক মাছে জলজ শ্বসন অঙ্গ ফুলকা ছাড়াও বাতাস থেকে সরাসরি অক্সিজেন গ্রহণে সক্ষম এমন অঙ্গ দেখতে পাওয়া যায় যাকে অতিরিক্ত শ্বসন অঙ্গ (Accessory respiratory organ) বলে। যেমন- ইল জাতীয় মাছ Anguilla anguilla এর ত্বক, টাকি মাছের ফ্যারেঞ্জিয়াল ডাইভারটিকুলা (Pharyngeal diverticula), শিং মাছের বায়ু থলি (Tubular air sac), মাগুর মাছের আরবোরিসেন্ট অঙ্গ (Arborescent organ), কই মাছের ল্যাবিরিন্থিন অঙ্গ (Labyrinthine organ) ইত্যাদি।
এই অঙ্গ যেহেতু বাতাস থেকে অক্সিজেন গ্রহণে সক্ষম তাই একে বায়ুশ্বাসী অঙ্গও (Air breathing organ) বলা হয়।
যেসব মাছে বায়ুশ্বাসী অঙ্গ তথা অতিরিক্ত শ্বসন অঙ্গ ধারণ করে তাকে বায়ুশ্বাসী মাছ (Air breathing fish) বলা হয়।
2370 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy