সংবেদী অঙ্গ কি?

#জীববিজ্ঞান
2836 views

1 Answers

যে অঙ্গের মাধ্যমে প্রাণী দর্শন, শ্রবণ, স্বাদ, ঘ্রাণ, স্পর্শ ইত্যাদি সংবেদন শনাক্ত করে অন্তর্মুখী স্নায়ুকোষে মাধ্যমে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে প্রেরণ করে তাকে সংবেদী অঙ্গ (যা ইন্দ্রিয় বা গ্রাহক অঙ্গ নামেও পরিচিত) বলে।

বেশীর ভাগ উন্নত প্রাণীতে চোখ (দর্শন), কান (শ্রবণ), জিহ্বা (স্বাদ), নাক (ঘ্রাণ), ত্বক (স্পর্শ) ইত্যাদি সংবেদী অঙ্গ বর্তমান।

অনেক প্রাণীতে এগুলোর কোন কোনটি যেমন অনুপস্থিত থাকতে পারে তেমনই অনেক প্রাণীতে এগুলো ছাড়াও বিশেষায়িত সংবেদী অঙ্গ উপস্থিত থাকতে পারে যেমন- মাছের পার্শ্বরেখা অঙ্গ একটি বিশেষায়িত সংবেদী অঙ্গ।

2836 views Answered

Next steps