অপ্রকৃত দেহগহ্বর কি?

#মাছ চাষ
1961 views

1 Answers

যখন কোন প্রাণীর তরলে পূর্ণ দেহগহ্বরে মেসোডার্ম উদ্ভূত আবরণী (peritoneum) অনুপস্থিত থাকে তখন তাকে অপ্রকৃত দেহগহ্বর বা অপ্রকৃত সিলোম (pseudocoelom) বলে। এটি সিউডোসিল (pseudocoel) নামেও পরিচিত।

অপ্রকৃত দেহগহ্বর বা সিলোম বিশিষ্ট প্রাণীকে সিউডোসিলোমেট (pseudocoelomate), প্রাণিদেরকে সিউডোসিলোমেটস (pseudocoelomates) এবং প্রাণীর দলকে সিউডোসিলোমাটা (pseudocoelomata) বলে।

যেমন- নিমাটোডা (Nematoda), রটিফেরা (Rotifera) পর্বসহ অন্যান্য প্রাথমিক অমেরুদণ্ডী (primitive invertebrates) প্রাণীতে অপ্রকৃত দেহগহ্বর দেখতে পাওয়া যায়।

1961 views Answered

Next steps