1 Answers
উদ্দীপকে র্যাব মোহাম্মদপুর বাজার মাঠে কয়েকজনকে দীর্ঘক্ষণ বসে থাকতে দেখে। তাদের কথাবার্তা শুনে র্যাবের সন্দেহ হয়। র্যাব তাদের পিছু পিছু গোপন আস্তানায় গিয়ে তাদের আটক করে। যা থেকে বলা যায়, র্যাব অনুমানের ওপর ভিত্তি করে অভিযান চালায়। অনুমান প্রক্রিয়া হচ্ছে জানা সত্য থেকে অজানা সত্যে গমন করা বা অগ্রসর হওয়া। সহজভাবে বলতে গেলে, কোনো জ্ঞাত বিষয় বা তথ্যের ওপর নির্ভর করে কোনো এক অজ্ঞাত বিষয়ে বা তথ্যে উপনীত হওয়ার মানসিক প্রক্রিয়াকে অনুমান বলে। অনুমানের দুটি অংশ থাকে। যথা- জানা বিষয় এবং নতুন বিষয় জানা। জানা বিষয়কে বলা হয় অনুমানের ভিত্তি' এবং নতুন বিষয়কে বলা হয় 'অনুমানের ফল'। অনুমান একটি মানসিক প্রক্রিয়া। এর ভাষাগত রূপকে বলা হয় যুক্তি। এক বা একাধিক যুক্তিবাক্যের ওপর ভিত্তি করে একটি নতুন যুক্তিবাক্যে উপনীত হওয়ার প্রক্রিয়াকে 'অনুমান' বলে। যুক্তিবিদ্যার অনুমান হলো সত্য আবিষ্কারের বা অর্জনের মৌলিক বিষয়। আলোচনার প্রেক্ষিতে বলা যায়, র্যাব অনুমানের ভিত্তিতে অভিযান চালায় এবং ১৪ হাজার ৬৫০ ডলার, ২০ ভরি স্বর্ণ, ১৭টি গুলি ও ১টি মোটরসাইকেল উদ্ধার কর।