1 Answers
সাঁওতালরা এক সময় শিকার করে জীবিকা নির্বাহ করলেও বর্তমানে তাদের জীবন ধারণের প্রধান উপায় কৃষিকাজ।
সাঁওতাল নারী-পুরুষ সকলেই কর্মঠ এবং মাঠে-ময়দানে তারা বেশ পরিশ্রম করে। তাদের মধ্যে শতকরা ৯০ ভাগ ভূমিহীন। এ কারণে তাদের অধিকাংশ কৃষি শ্রমিক হিসেবে দৈনিক মজুরির ভিত্তিতে কাজ করে। হাল কর্ষণের কাজ পুরুষরা করলেও বীজ বোনা ও ফসল তোলার কাজ মেয়েরা করে। সাঁওতালদের চাষ পদ্ধতি আদিম ধরনের। জীবিকার প্রধান উপায় কৃষি হওয়ায় সাঁওতালদের বিভিন্ন ধর্মীয় উৎসবও (সোহরাই, মাঘ সিম, এরবাং সিম ইত্যাদি) কৃষিভিত্তিক।
5 views
Answered