1 Answers
জাফরানকে বলা হয় রেড গোল্ড বা লাল সোনা। পৃথিবীর ৮০ শতাংশ জাফরান উৎপাদন করে থাকে ইরান।
বিশ্বের সবচেয়ে দামি মসলাগুলোর একটি হচ্ছে জাফরান। আকাশছোঁয়া দামের কারণে এই মসলাকে আখ্যায়িত করা হয়ররেড গোল্ড বা লাল সোনা হিসেবে।
উন্নত মানের এক কেজি জাফরানের মূল্য সর্বোচ্চ ৫ হাজার ডলার পর্যন্ত হতে পারে, বাংলাদেশি মুদ্রায় যা ৫ লাখ টাকারও বেশি।
অতিমূল্যবান এই মশলার বাজারে একক আধিপত্য রয়েছে উপসাগরীয় দেশ ইরানের। একাই বিশ্বের ৮০ শতাংশ জাফরান উৎপাদন করে থাকে এই ইসলামিক প্রজাতন্ত্র।
8 views
Answered