1 Answers
নাগরিকগণ সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক জীবনে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা ও কল্যাণ নিশ্চিত করার জন্য আইন মান্য করে।
নাগরিকদের অধিকার উপভোগ ও স্বাধীনতা নিশ্চিত করার জন্য আইন অপরিহার্য। আইনের উপস্থিতি ছাড়া মানুষের পক্ষে উৎকৃষ্ট জীবন গড়ে তোলা সম্ভব নয়। আইন স্বাধীনতার রক্ষক ও অভিভাবক। তাছাড়া আইন অমান্য করলে প্রত্যেক রাষ্ট্রেই শাস্তির বিধান রয়েছে। এসব কারণেই নাগরিকরা আইন মান্য করে।
5 views
Answered