1 Answers

মানুষের জীবন ও সম্পত্তিকে ঘিরে যে বিপদ বা ঝুঁকি বিদ্যমান তা থেকে সুরক্ষার জন্য আর্থিক প্রতিরক্ষামূলক ব্যবস্থা হলো বিমা। এ চুক্তির মাধ্যমে ব্যক্তি বা ব্যবসায়ী তার সম্পদের আর্থিক নিরাপত্তার নিশ্চয়তা পায়। এতে ব্যবসায়ীরা নির্বিঘ্নে ব্যবসায়িক কাজ করতে পারে। ফলে দেশে ব্যবসায়-বাণিজ্যের সম্প্রসারণ হয়। ব্যক্তি জীবনেও বিমা আর্থিক নিশ্চয়তা দেয়। এসব কারণের জন্য বিমা করা হয়।

4 views

Related Questions

মানবাধিকার হচ্ছে সেসব অধিকার যা জাতীয়তা, লিঙ্গ, বর্ণ, ধর্ম, ভাষা অথবা অন্য যে কোন অবস্থান নির্বিশেষে মানুষের নিকট অন্তর্নিহিত। বস্তুতঃ মানবাধিকার বলতে কিছু নৈতিক রীতিনীতি বা নিয়ম যা মানব আচরণের নির্দিষ্ট কিছু মানদণ্ডগ্র বোঝায়। আন্তর্জাতিক আইনে মানবাধিকারকে আইনগত অধিকার হিসেবে রক্ষা করা হয়। এই পৃথিবীতে প্রতিটি অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা এবং স্বাস্থ্যসেবা পাওয়ার অধিকার রয়েছে। এই অধিকারগুলোকে মৌলিক মানবাধিকার হিসেবে গণ্য করা হয়। আমাদের দেশের বহু মানুষ মৌলিক মানবাধিকারসমূহ থেকে বঞ্চিত। আমাদের দরিদ্র শিশুরা বলেন স্বাস্থ্যসেবা ও শিক্ষা থেকে বঞ্চিত। অনেক পথশিশু রয়েছে যারা আশ্রয়হীন। এইসব ছোটছোট বাচ্চাদেরকে বেঁচে থাকার জন্য অর্থ উপার্জন করতে হয়। এ ধরনের পরিস্থিতি শিশুশ্রম বৃদ্ধি করে। (Translation: Bangla to English)
1 Answers 6 Views