1 Answers

যে সত্তা বা অস্তিত্বের মাধ্যমে কোম্পানি নিজ নামে গঠিত ও পরিচালিত হয়, তাকে কোম্পানির কৃত্রিম ব্যক্তিসত্তা বলে।
কোম্পানিকে এর মালিক বা শেয়ারহোল্ডার থেকে সম্পূর্ণ আলাদা সত্তা হিসেবে দেখা হয়। এ সংগঠন ব্যক্তি না হয়েও নিজ নামে চুক্তি, লেনদেন ও প্রয়োজনে মামলা করতে পারে। এটি নিজ নামেই পরিচিত ও পরিচালিত হয়। এছাড়া, কৃত্রিম ব্যক্তিসত্তার ফলে এটি নিজস্ব সিলমোহর ব্যবহার করে।

14 views

Related Questions