1 Answers

সদ্য স্বাধীন যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশ রাষ্ট্রের অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে প্রথম পাঁচ বছর মেয়াদি (১৯৭৩-১৯৭৮) যে পরিকল্পনা করা হয় তা-ই প্রথম পাঁচসালা পরিকল্পনা।

নবীন রাষ্ট্র হিসেবে দীর্ঘমেয়াদি উন্নয়ন পরিকল্পনা প্রণয়নের জন্য ১৯৭২ সালের জানুয়ারি মাসে বাংলাদেশ সরকার পরিকল্পনা কমিশন গঠন করে। যুদ্ধবিধ্বস্ত দেশ পুনর্গঠন, দারিদ্র্য হ্রাস, প্রবৃদ্ধির হার ৩% থেকে ৫.৫% এ উন্নীতকরণ, খাদ্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জন, বৈদেশিক সাহায্যের ওপর নির্ভরশীলতা হ্রাস করা ইত্যাদিসহ সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে পাঁচসালা পরিকল্পনা গ্রহণ করা হয়। ১৯৭৩ সালের ১ জুলাই থেকে এই পরিকল্পনা কার্যকর হয়।

5 views

Related Questions