1 Answers

১৯৭১ সালের ২৫ মার্চ রাতে পাকিস্তানি বাহিনী নিরস্ত্র বাঙালির ওপর ঝাঁপিয়ে পড়ে নির্বিচারে ব্যাপক হত্যাযজ্ঞ চালিয়েছিল বলে ২৫ মার্চ রাতকে 'কালরাত' বলা হয়।
পাকিস্তানি সেনাবাহিনীর মেজর জেনারেল রাও ফরমান আলীর নীল নকশা মোতাবেক পূর্ব পাকিস্তানে 'অপারেশন সার্চলাইট' নামক নৃশংস হত্যাকাণ্ড চালায় পাকিস্তানি হানাদার বাহিনী। ২৫ মার্চের এ রাতে পূর্ব পাকিস্তানের প্রায় ৫০ হাজার নিরস্ত্র বাঙালিকে হত্যা করা হয়েছিল। এ রাতটি পৃথিবীর ইতিহাসে এক কলঙ্কজনক অধ্যায়ের সূচনা করে। নৃশংস গণহত্যার জন্য ২৫ মার্চ রাতকে 'কালরাত' বলা হয়।

4 views

Related Questions

মানবাধিকার হচ্ছে সেসব অধিকার যা জাতীয়তা, লিঙ্গ, বর্ণ, ধর্ম, ভাষা অথবা অন্য যে কোন অবস্থান নির্বিশেষে মানুষের নিকট অন্তর্নিহিত। বস্তুতঃ মানবাধিকার বলতে কিছু নৈতিক রীতিনীতি বা নিয়ম যা মানব আচরণের নির্দিষ্ট কিছু মানদণ্ডগ্র বোঝায়। আন্তর্জাতিক আইনে মানবাধিকারকে আইনগত অধিকার হিসেবে রক্ষা করা হয়। এই পৃথিবীতে প্রতিটি অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা এবং স্বাস্থ্যসেবা পাওয়ার অধিকার রয়েছে। এই অধিকারগুলোকে মৌলিক মানবাধিকার হিসেবে গণ্য করা হয়। আমাদের দেশের বহু মানুষ মৌলিক মানবাধিকারসমূহ থেকে বঞ্চিত। আমাদের দরিদ্র শিশুরা বলেন স্বাস্থ্যসেবা ও শিক্ষা থেকে বঞ্চিত। অনেক পথশিশু রয়েছে যারা আশ্রয়হীন। এইসব ছোটছোট বাচ্চাদেরকে বেঁচে থাকার জন্য অর্থ উপার্জন করতে হয়। এ ধরনের পরিস্থিতি শিশুশ্রম বৃদ্ধি করে। (Translation: Bangla to English)
1 Answers 6 Views