1 Answers
১৯৭১ সালের ১৪ ডিসেম্বর পাকিস্তানি বাহিনীর নির্মমতার শিকার বুদ্ধিজীবীদের স্মৃতি অমর করে রাখতে বুদ্ধিজীবী স্মৃতিসৌধ নির্মাণ করা হয়।
বাঙালি জাতিকে মেধাশূন্য করার ষড়যন্ত্রের অংশ হিসেবে মুক্তিযুদ্ধের সময় অগণিত বুদ্ধিজীবীকে হত্যা করা হয়। পাকিস্তান সেনাবাহিনীকে মানবতাবিরোধী এই বর্বর কাজে সহায়তা করেছে রাজাকার ও আলবদর বাহিনী। পাকিস্তানি বাহিনী চূড়ান্ত পরাজয়ের দু'দিন পূর্বে ১৪ ডিসেম্বর অসংখ্য বুদ্ধিজীবীদের হত্যা করে। তাদের স্মৃতিকে অমর করে রাখার জন্য ঢাকার মিরপুরে শহিদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ নির্মাণ করা হয়।
5 views
Answered