1 Answers
স্বরাজ দলের নেতা চিত্তরঞ্জন দাস উপমহাদেশের রাজনীতিতে হিন্দু- মুসলিম সমস্যা গভীরভাবে উপলব্ধি করতে সক্ষম হয়েছিলেন। বাংলায় হিন্দু-মুসলিম সমস্যা দূর করার জন্য এই দূরদর্শী, বাস্তববাদী নেতা যে চুক্তি সম্পাদন করেছিলেন, ইতিহাসে তা বেঙ্গল প্যাক্ট বা বাংলা চুক্তি নামে খ্যাত। নিঃসন্দেহে, তার এই প্রচেষ্টা হিন্দু মুসলিম ঐক্যের পথ প্রশস্ত করেছিল।
5 views
Answered