1 Answers
এনফিল্ড রাইফেলের প্রচলন হিন্দু-মুসলিম উভয় সম্প্রদায়ের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে, যার ফলে সৈন্যরা বিদ্রোহী হয়ে ওঠে।
সেনাবাহিনীতে হিন্দু-মুসলমান উভয় সম্প্রদায়ের সিপাহিদের ব্যবহারের জন্য 'এনফিল্ড' রাইফেলের প্রচলন করা হয়। এই রাইফেলের টোটা দাঁত দিয়ে কেটে বন্দুকে ভরতে হতো। সৈন্যদের মধ্যে গুজব ছড়িয়ে পড়ে যে, ঐ টোটায় গরু ও শূকরের চর্বি মিশ্রিত আছে। ফলে উভয় সম্প্রদায়ের সৈন্যরা ধর্মনাশের কথা ভেবে বিদ্রোহী হয়ে ওঠে।
4 views
Answered