1 Answers

শিক্ষাক্ষেত্রে বেগম রোকেয়ার অবদান ছিল অপরিসীম।
বেগম রোকেয়া বিবাহিত জীবনে তার স্বামীর কাছ থেকে জ্ঞানচর্চার উৎসাহ লাভ করেছিলেন। স্বামীর মৃত্যুর পর তিনি তার জীবনের বাকি সময়টা নারী শিক্ষা এবং সমাজসেবায় ব্যয় করেন। তিনি স্বামীর নামে ভাগলপুরে একটি প্রাথমিক বালিকা বিদ্যালয় স্থাপন করেন। ১৯১১ সালে তিনি কোলকাতায় সাখাওয়াত মেমোরিয়াল উর্দু প্রাইমারি স্কুল স্থাপন করেন। ১৯৩১ সালে এটি উচ্চ ইংরেজি গার্লস স্কুলে উন্নীত হয়। বস্তুত ভারতীয় উপমহাদেশে নারী শিক্ষা বিস্তারে বেগম রোকেয়া তার লেখনী ও কর্মকান্ডের মাধ্যমে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছিলেন।

5 views

Related Questions