1 Answers
সমাজ সংস্কার ও শিক্ষা বিস্তারের মাধ্যমে আধুনিক ভারতবর্ষ গঠনে অনন্য অবদান রাখায় রাজা রামমোহন রায়কে আধুনিক ভারতের রূপকার বলা হয়।
ভারতীয় রেনেসাঁর অন্যতম স্রষ্টা রাজা রামমোহন রায় সমাজে প্রচলিত সতীদাহ, বাল্যবিবাহ, কৌলীন্য প্রথা ইত্যাদি কুসংস্কার দূর করতে প্রচেষ্টা চালান। তিনি ভারতে গতানুগতিক প্রাচীন ধরনের শিক্ষার বদলে আধুনিক জ্ঞানবিজ্ঞান, দর্শন ও ইংরেজি শিক্ষা চালুর ব্যবস্থা করেন। তার এসব সংস্কারমূলক কাজের ফলে ভারতে নবজাগরণের সূচনা ঘটে। তাই রাজা রামমোহন রায়কে আধুনিক ভারতের রূপকার বলা হয়।
11 views
Answered