1 Answers
সুলতানি যুগে বাংলা সাহিত্যে হিন্দু কবিরা যথেষ্ট অবদান রেখে গেছেন। এ ক্ষেত্রে মুসলমান শাসকবর্গের উৎসাহ ও পৃষ্ঠপোষকতা তাদেরকে অনুপ্রাণিত করেছে। এ যুগের বিখ্যাত কবি ও লেখকগণের মধ্যে রূপ গোস্বামী, সনাতন গোস্বামী, মালাধর বসু, বিজয়গুপ্ত, বিপ্রদাস ও যশোরাজ খান উল্লেখযোগ্য ছিলেন। এ সময়ে মালাধর বসু 'শ্রীমদ ভাগবৎ' ও 'পুরাণ' বাংলা ভাষায় অনুবাদ করেন। নুসরত শাহের পৃষ্ঠপোষকতায় কবিন্দ্র পরমেশ্বর 'মহাভারত' বাংলায় অনুবাদ করেন। বৈষ্ণব কবি হিসেবে বৃন্দাবন দাসের নাম সধশেষ উল্লেখযোগ্য।
4 views
Answered