1 Answers
মায়ের বুকের প্রথম দুধকে কলোস্ট্রাম বা শাল দুধ বলে।
শালদুধ শিশুর প্রথম টিকা হিসেবে কাজ করে। শালদুধ নানারকম প্রতিরোধমূলক সক্রিয় কোষ, এন্টিবডি ও অন্যান্য প্রোটিন সমৃদ্ধ হওয়ায় শিশুর বহু রোগ সংক্রমণ প্রতিরোধ করে। শালদুধ শিশুর পরিপাচক অন্ত্রসমূহকে উদ্দীপিত করে। যার ফলে অন্ত্র থেকে দ্রুত মিকোনিয়াম (শিশুর প্রথম মল) পরিষ্কার হয়। এই অবস্থা জন্ডিস সৃষ্টিকারী জীবাণু শরীর থেকে বের হতে সাহায্য করে।
8 views
Answered