1 Answers

সামাজিকীকরণ বলতে বোঝায় যে প্রক্রিয়ায় শিশু ক্রমশ সামাজিক মানুষে পরিণত হয়। সামাজিকীকরণ একটি জীবনব্যাপি প্রক্রিয়া। জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত বিভিন্ন মাধ্যমে অভিজ্ঞতা অর্জন ও খাপ খাওয়ানোর প্রক্রিয়ায় হলো সামাজিকীকরণ। জীবনের প্রতিটি ক্ষেত্রে ব্যক্তি যখন এক পর্যায় হতে আরেক পর্যায়ে প্রবেশ করে তখন তাকে নতুন পরিবেশ ও পরিস্থিতিতে খাপ খাইয়ে চলতে হয়। এই খাপ খাওয়ানোর প্রক্রিয়ার ফলে তার আচরণের পরিবর্তন আসে। নতুন নিয়মকানুন ও পরিবেশের সাথে খাপ খাওয়ানোর চলমান প্রক্রিয়ায় সামাজিকীকরণ।

4 views