1 Answers
শ্রীঅরবিন্দের পরিকল্পনা অনুযায়ী শ্রীমা আশ্রমে একটি ছোট্ট পাঠশালা খোলেন। ক্রমে পাঠশালা থেকে বিদ্যালয় ও পরে তা বিশ্ববিদ্যালয়ে পরিণত হয়। নাম রাখা হয় ইন্টারন্যাশনাল স্কুল অব এডুকেশন। স্কুলটি প্রতিষ্ঠার উদ্দেশ্য ছিল আশ্রমের ছেলেমেয়েদেরকে জ্ঞান-বিজ্ঞানের বিভিন্ন বিষয় শিক্ষা দেওয়া। পাশাপাশি সবাইকে আধ্যাত্মিক জ্ঞানে সমৃদ্ধ করে তোলা। শ্রীমা এখানে ধর্ম ও কলাবিদ্যার এক সার্থক সমন্বয় সাধন করেছিলেন। এখানে বিশ্বের যেকোনো শিক্ষার্থী পড়াশুনা করতে পারে।
4 views
Answered