1 Answers
অর্থনীতির পরিভাষায় উৎপাদনের উপকরণসমূহের প্রাপ্য দিয়ে দেওয়ার প্রক্রিয়াকে বণ্টন বলা হয়।
উৎপাদনে ব্যবহৃত ভূমির মালিকের পাওনা খাজনা, শ্রমিককে মজুরি, মূলধনের মালিককে সুদ এবং সংগঠককে মুনাফা দেওয়ার প্রক্রিয়াই হলো বণ্টন। বণ্টনের ওপর নির্ভর করে অর্থনৈতিক কার্যক্রমের গতিশীলতা ও শৃঙ্খলা। অর্থনৈতিক ব্যবস্থার ধরনের ওপর ভিত্তি করে বণ্টন প্রক্রিয়া নির্ধারিত হয়।
4 views
Answered