1 Answers

উৎপাদনের উপকরণ ৪টি। যথা- ভূমি, শ্রম, মূলধন ও সংগঠন। মানুষ সর্বদা তার বিভিন্ন অভাব পূরণের জন্য এ ৪টি অপরিহার্য উপাদানের সাহায়্যে প্রচেষ্টা চালায়। আবার মোট উৎপাদিত সম্পদ হতে খাজনা, মজুরি, সুদ ও মুনাফা হিসেবে আলাদাভাবে উক্ত ৪টি উপকরণের মধ্যে ভাগ হয়ে যায়। উৎপাদনের উপকরণসমূহের এ আয় ভূমির মালিক, শ্রমিক, পুঁজিপতি বা মূলধন মালিক এবং উদ্যোক্তার মধ্যে বণ্টিত হয়। এভাবে উৎপাদিত সম্পদ বা সম্পদের আয় উৎপাদন উপকরণসমূহের মধ্যে বণ্টিত হয়।

4 views

Related Questions