1 Answers
দেশের অভ্যন্তরে উৎপাদিত ও ব্যবহৃত দ্রব্যসমূহের ওপর সরকার যে শুল্ক বা কর আরোপ করে তাকে আবগারি শুল্ক বলা হয়। রাজস্ব সংগ্রহ ছাড়াও অপ্রয়োজনীয় ও বিলাসজাত পণ্য উৎপাদন নিরুৎসাহিত করতে এরূপ শুল্ক আরোপ করা হয়। বাংলাদেশে প্রধানত চা, সিগারেট, চিনি, তামাক, কেরোসিন, ওষুধ, স্পিরিট, দিয়াশলাই, মদ, গাঁজা প্রভৃতি দ্রব্যের ওপর আবগারি শুল্ক আরোপ করা হয়।
5 views
Answered