1 Answers
পঞ্চ ভাবনা ভিক্ষু-শ্রমণদের নিত্যকরণীয় একটি ভাবনা। মৈত্রী, করুণা, মুদিতা, অশুভ, ও উপেক্ষা এ পাঁচটি বিষয়কে অবলম্বন করে ভাবনা করতে হয় বিধায় একে পঞ্চ ভাবনা বলে। ভিক্ষু শ্রমণগণ সকাল-সন্ধ্যায় নির্জনে বসে এ পঞ্চ ভাবনা চর্চা করেন। পঞ্চ ভাবনা লোভ-লালসা, হিংসা-দ্বেষ ও কামভাব থেকে মুক্ত রাখে। পঞ্চ ভাবনাগুলো হলো- মৈত্রী ভাবনা, করুণা ভাবনা, মুদিতা ভাবনা, অশুভ ভাবনা ও উপেক্ষা ভাবনা।
4 views
Answered