1 Answers
'কাচের ন্যায় স্বচ্ছ অন্তর' বলতে লেখক সাধারণ মানুষের সারল্যকে বুঝিয়েছেন।
যারা অহংকারী, আভিজাত্যের গর্বে গর্বিত, তারা অনেক অস্বচ্ছ অন্তরের অধিকারী। কারণ তারা সারাক্ষণ চিন্তা করে কীভাবে সম্পদ বৃদ্ধি করা যায়, সামাজিক মর্যাদা প্রতিষ্ঠা করা যায়। আর যারা সাধারণ মানুষ, যাদেরকে ভদ্র শ্রেণির লোকজন ছোটলোক বলে তারা সম্পদ বৃদ্ধির চিন্তায় বিভোর থাকে না, বেঁচে থাকার চেষ্টায় ব্যস্ত থাকে, সামাজিক মর্যাদা প্রতিষ্ঠায় যুদ্ধ করে না, পরিবার টিকিয়ে রাখতে যুদ্ধ করে। ফলে তাদের মনে কূটকৌশল বিশেষ খেলা করে না, এ কারণেই তাদের অন্তর কাচের ন্যায় স্বচ্ছ।
4 views
Answered