1 Answers
অষ্টম শতকে বাংলার শাসন ব্যবস্থায় অরাজকতা দেখা দেয়। দেশে তখন কোনো রাজা ছিল না। পরিস্থিতি ছিল ক্ষমতাধরদের নিয়ন্ত্রণে। এরূপ বিশৃঙ্খল অবস্থাকে বলা হতো 'মাৎস্যন্যায়'। মাৎস্যন্যায় বলতে ন্যায়-নীতিহীন ব্যবস্থাকে বোঝায়। অর্থাৎ বড় মাছ যেমন নির্বিচারে ছোট মাছদের খেয়ে ফেলে তেমনি অষ্টম শতকে বাংলায় বলবানরা দুর্বলদের শোষণ ও পীড়ন করত। এরূপ পরিস্থিতিকে 'মাৎস্যন্যায়' বলে।
5 views
Answered