1 Answers
হিন্দু সমাজে বিবাহের একদিন পূর্বে অধিবাস পালন করতে হয়। এদিন বর ও কনে নিজ নিজ গৃহে স্থান, আসন ও আশপাশের জায়গা পরিষ্কার-পরিচ্ছন্ন করে ও আলপনা এঁকে সৌন্দর্যমণ্ডিত করে। এদিন বর ও কনে নিরামিষ আহার করে। অধিবাসের সময় হলে এয়ো স্ত্রীগণ বর কনেকে হলুদ মাখায় এবং মঙ্গলঘাটের সংরক্ষিত জল দ্বারা স্নান করায়। স্নানের পর বর ও কনে সর্বাঙ্গে সুগন্ধি তেল এবং আগুর চন্দন মেখে গুরুজনদের প্রণাম করে এবং অধিবাসের আসনে উপবেশন করে। মা ও অন্যান্য রমণীরা তাদের কপালে চন্দনের ফোঁটা দেয়। বরের কোমড়ে লাল সুতা ও গলায় মালা পরানো হয়। এভাবে অধিবাস পালন করা হয়।
4 views
Answered