1 Answers

বৃদ্ধ চেতনাকেই কর্ম বলেছেন।

'অঙ্গুত্তর নিকায়' নামক গ্রন্থে বুদ্ধ বলেছেন- "চেতনাহং ভিক্সবে কম্মং বদামি। চেতযিত্বা কম্মং করোতি কাযেন, বাচায মনসা'পি"।

অর্থাৎ হে ভিক্ষুগণ! চেতনাকেই (ইচ্ছাকে) আমি কর্ম বলি। কারণ চেতনার দ্বারা ব্যক্তি কায়-বাক্য ও মনের দ্বারা কর্ম সম্পাদন করে। কর্মের উৎপত্তিস্থল হচ্ছে মন বা চিত্ত। চেতনা মনের সহজাত প্রবৃত্তি বিশেষ। চিত্ত থেকে উৎপন্ন উপলব্ধিই চেতনা। একটি ক্ষণের একটি চেতনা সুখ-দুঃখ প্রদান করতে সক্ষম। কায় কর্ম ও বাক্য কর্ম সমস্তই মন দ্বারা নিয়ন্ত্রিত হয়।

4 views