1 Answers

দেব-দেবীর অনুসারী ভক্তগণের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা ও মতভেদের কারণে বিভিন্ন সম্প্রদায়ের সৃষ্টি হয়। তার মধ্যে শাক্ত ধর্মমত একটি। যারা শক্তির উপাসনা করে তাদেরকে শাক্ত বলা হয়। বিশ্বচরাচরে সর্বত্র শক্তির প্রকাশ। ব্রহ্মবস্তুকে যখন সগুণ, সক্রিয় বলে ধারণা করা হয় তখনই তাঁর শক্তির চিন্তা এসে পড়ে। কেননা শক্তির প্রকাশ হয় ক্রিয়াতে। তাই যারা ঈশ্বরের শক্তিরূপের আরাধনা করে তাদের ধর্মমতকে শাক্ত ধর্মমত বলে।

4 views

Related Questions