1 Answers

বর্ষাবাসের জন্য ভিক্ষু পর্বতের গুহা বা বনের মধ্যে সুবিধামতো কোনো স্থান বসবাসের জন্য বেছে নিতেন। হিমালয় পর্বতের পাশে বনের মধ্যে সেরূপ স্থান ঠিক করে পাঁচশত ভিক্ষু বর্ষাবাস শুরু করলেন। কাছাকাছি গ্রাম থেকে তাঁরা ভিক্ষান্ন সংগ্রহ ও ভোজন করে পরম সুখে কর্মস্থান ভাবনা করতেন। ফলে নির্মল জলবায়ু সেবন এবং সুখাদ্যে তাদের শরীর মন বেশ ভালো হলো। সেই বনের মধ্যে ছিল বহু বৃক্ষদেবতা। তাই তারা ভিক্ষুদের ধর্মজীবন ও শীলতেজের প্রভাবে আতঙ্কিত হয়ে পড়েছিলেন।

5 views

Related Questions