1 Answers

জনগণের কল্যাণে যে কাজ করা হয়, তাকে জনকল্যাণ বলে। ব্যবসায় জনগণের চাহিদা অনুযায়ী পণ্য সরবরাহ করে। এক্ষেত্রে জনগণ মানসম্মত পণ্য ন্যায্যমূল্যে পেলে উপকৃত হয়। ব্যবসায় অর্জিত মুনাফা থেকে সরকারকে নিয়মিত কর দেয়। এই অর্থ দিয়ে জনগণের জন্য অবকাঠামোগত উন্নয়ন ও অন্যান্য সেবা দেওয়া হয়। ব্যবসায় প্রতিনিয়ত কর্মসংস্থান সৃষ্টি করে। এতে জনগণের আর্থ-সামাজিক উন্নয়ন হয়। এভাবে ব্যবসায় জনকল্যাণ করে।

4 views

Related Questions