1 Answers

যেজন্য বন্ধুদের ব্যাপারে সজাগ সতর্ক থাকতে হবে- 

বাংলা ভাষায় একটি প্রবাদ রয়েছে, সঙ্গদোষে লোহা ভাসে।' প্রবাদটি মানুষের জীবনে বন্ধুত্বের ক্ষেত্রে খুব সত্য। ভালো বন্ধর সান্নিধ্যে এসে অনেক খারাপ প্রকৃতির মানুষও ভালো হয়ে যেতে পারে, এক্ষেত্রে বলা যায়, যা অসম্ভব তাই সম্ভব হতে পারে। আবার খারাপ মানুষের সাহচর্যে এসে অনেক ভালো মানুষও খারাপ হয়ে যেতে পারে। তাই আমাদের জীবনে বন্ধু নির্বাচনের জন্য ভালো বা মন্দের বিষয়টি বিবেচনা করা দরকার। আমাদের জানতে ও বুঝতে হয় কে ভালো বন্ধু বা কে মন্দ বন্ধু। তাই বন্ধুদের ব্যাপারে সজাগ ও সতর্ক থাকতে হবে। মূলকথা: ভালো বন্ধর প্রভাব।

4 views

Related Questions